March 14, 2026, 1:19 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ভোটার হতে ফরম জমা দেওয়ার সময় রোহিঙ্গা দম্পতি আটক  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে ভোটার ফরম জমা দেওয়ার সময় এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া টেংখালী রোহিঙ্গা ক্যাম্পের রোকেয়া বেগম (৩২) ও তার স্বামী আনিস (৪০)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘ওই দম্পত্তি কিছু বানানো কাগজপত্র নিয়ে অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। পরে সন্দেহজনক মনে হলে ইউএনওর রুমে নিয়ে জিজ্ঞাসা করা হলে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, ‘ওই দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। জিজ্ঞাসাবাদে তারা দুজনই রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। পরে পুলিশের কাছে সোপর্দ করে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। মামলার নেওয়ার প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page