August 6, 2026, 8:45 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জামায়াত শিবির আমাকে গলা কেটে হত্যা করতে চায় : মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামায়াত শিবির আমাকে গলা কেটে হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন করেছেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, দুজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলেছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে।

এসময় তিনি আরও বলেন, আমার ‘ফজু পাগলা’ নাম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।

ফজলুর রহমান বলেন, আমাকে হত্যা করতে চায়। বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। কাল রাতে বা পরশু রাতে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।

তিনি বলেন, ৫ আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে– আমি এ কথা বলিনি। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনুন। আমি কোথায় এ কথা বলেছি বলেন। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।

তিনি আরও বলেন, আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। শোকজের উত্তর আমি আমার দলকে দেব। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।

ফজলুর রহমান বলেন, জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না।

তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলব, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page