April 6, 2026, 4:25 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটর সাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ২৭ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সকালে অরন্য মোটরসাইকেল নিয়ে কলেজ যাওয়ার পথে এ্যাকসিডেন্ট করে । প্রথমে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page