September 22, 2026, 3:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের নিহত হওয়ার কথা নিশ্চিত করল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার তিন মাসেরও বেশি সময় পর, রোববার হামাস গাজার তাদের নেতা মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার ফিলিস্তিনি ইসলামপন্থী এই গোষ্ঠী কর্তৃক প্রকাশিত ছবিতে তাকে ‘সামরিক কাউন্সিলের শহীদ’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

মোহাম্মদ সিনওয়ার ছিলেন ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই, যাকে ইসরাইল ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছিল।

কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর, তিনি আল-কাসসাম ব্রিগেডের সামরিক পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে।

ইসরাইল জানিয়েছে, তারা জুন মাসে মধ্য গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নীচে একটি সুড়ঙ্গে মোহাম্মদ সিনওয়ারের মৃতদেহ শনাক্ত করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা ১৩ মে তাকে হত্যা করা হয়।

ইসরাইলি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাসের আক্রমণে ১ হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামলার সময় আটক ২৫১ জন জিম্মির মধ্যে ৪৭ জন এখনও গাজায় বন্দী, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৩ হাজার ৩শ’ ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান নির্ভরযোগ্য।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page