August 1, 2026, 7:44 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে ৫.৯ মিলিয়ন ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কেওআইসিএ) আজ ‘বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চে (এনআইএএনইআর)  শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের জন্য রেকর্ড অব ডিসকাশন (আর ওডি) এবং টার্মস অব রেফারেন্স (টিওআর) স্বাক্ষর করেছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য কেওআইসিএ ৫.৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে।

প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বাস্তবায়ন করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইআরডির অতিরিক্ত সচিব এবং উইং প্রধান (এশিয়া, জেইসি এবং এফএন্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কেওআইসিএ’র কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম যৌথভাবে প্রকল্পের ‘আর ওডি’ এবং ‘টিওআর’ স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে (এনআইএএনইআর- এ পিএইচডি এবং নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি তৈরি করা।

বাংলাদেশের ইতিহাসে এটি নার্সদের জন্য পিএইচডি ডিগ্রি অর্জনের এটি প্রথম পদক্ষেপ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page