July 28, 2026, 12:47 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চীনের সম্মেলনে ইউক্রেন আক্রমণের পক্ষে পুতিনের যুক্তি ; পশ্চিমা বিশ্বকে দোষারোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর মিত্রদের কাছে ইউক্রেনে তার সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেছেন।

তিয়ানজিন থেকে এএফপি জানায়, সোমবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে পুতিন এই সংঘাতের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেছেন। সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হন। একইসঙ্গে পূর্ব ইউক্রেনের বড় অংশও ধ্বংস হয়ে গেছে।

পুতিন বলেন, ‘এই সংকট ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের কারণে সৃষ্টি হয়নি। এর পেছনে রয়েছে ইউক্রেনে একটি অভ্যুত্থান, যা পশ্চিমা দেশগুলোর সমর্থন ও উসকানিতে সংঘটিত হয়েছে।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই সংকটের দ্বিতীয় কারণ হলো ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জন্য পশ্চিমা বিশ্বের অবিরাম প্রচেষ্টা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page