November 26, 2026, 10:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বঙ্গোপসাগর থেকে আরও ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তিনটি ফিশিং ট্রলারসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। বর্তমানে ওই ট্রলারগুলো মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া এলাকার পাতনজা ঘাটে রয়েছে বলে জানা গেছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগরের অংশ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, সেন্টমার্টিন গলাচিপা ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ব।

আটককৃত ফিশিং বোট তিনটি স্থানীয় জেলে আবছার, আবু তাহের ও আলমগীরের মালিকানাধীন।

সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, রবিবার ভোর ৬টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে বাদর হাচা এলাকায় মাছ শিকারের সময় দুইটি স্পিডবোট নিয়ে এসে আরাকান আর্মি তাদের তুলে নিয়ে যায়। ঘাটে ফিরে আসা জেলেদের মাধ্যমে তিনি ঘটনাটি নিশ্চিত হন।

তিনি আরও বলেন, “আটক হওয়া সব জেলেই সেন্টমার্টিনের গলাচিপা এলাকার বাসিন্দা। বিষয়টি কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে অবগত করা হয়েছে।”

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক মতবিনিময় সভায় বিজিবি’র রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, “ওই দিন পর্যন্ত ৫১ জন জেলে আরাকান আর্মির কাছে জিম্মি ছিল। আমরা আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করছি, যেন আর কোনো জেলে অপহরণ না হয়।”

কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জেলেদের উদ্দেশ্যে বলেন, “সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই নির্ধারিত জলসীমা মেনে চলতে হবে। অসচেতনতা এবং কিছু চোরাকারবারির সহায়তায় সীমান্ত অতিক্রমের কারণে অনেক সময় তারা ঝুঁকিতে পড়ছেন।”

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page