August 6, 2026, 12:56 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ভেনেজুয়েলাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনাদের অবস্থান : মাদুরোর অভিযোগ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যারিবিয়ান অঞ্চলে ৮টি যুদ্ধজাহাজ ও ১ হাজার ২শ’ ক্ষেপণাস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মাদুরোর সেনারা প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগকারী মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মাদক চোরাচালান ঠেকাতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা কোনও আক্রমণের হুমকি দেয়নি।

গতকাল সোমবার কারাকাসে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, ‘আমাদের মহাদেশে গত ১০০ বছরের মধ্যে ভেনেজুয়েলা সবচেয়ে বড় হুমকির মোকাবিলা করছে। আটটি যুদ্ধ জাহাজ আর ১ হাজার ২শ’ মিসাইল ও সাবমেরিন তারা ভেনেজুয়েলার দিকে তাক করেছে।’

যুদ্ধজাহাজ ও মার্কিন সেনা মোতায়েনের তীব্র সমালোচনা করেন তিনি।

শুক্রবার রাতে একটি জাহাজ ও একটি গাইডেড মিসাইল ক্রুজারকে প্রশান্ত মহাসাগর থেকে ক্যারিবিয়ানে পানামা খালের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।

মাদুরো বলেছেন, ‘সর্বোচ্চ সামরিক চাপের প্রতিক্রিয়ায়, আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করেছি।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরো বলেন, আশি লাখেরও বেশি ভেনেজুয়েলা সংরক্ষিত সেনা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। কারাকাস ইতোমধ্যেই তার আঞ্চলিক জলসীমায় টহল বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি’ আখ্যা দিয়ে, তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার দ্বিগুণ করে ৫ কোটি ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে এই পুরস্কারের পরিমাণ ছিল আড়াই কোটি ডলার।

গত ২০২৪ ও ২০১৮ সালে পুনর্নির্বাচন জালিয়াতি ও ভোটার নিপীড়নের অভিযোগের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ দেশই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি তাকে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page