September 22, 2026, 2:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইন্দোনেশিয়ার রাজধানীতে হাজার হাজার মানুষের বিক্ষোভ ; সেনা মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার আইন প্রণেতাদের জন্য বিশাল সুযোগ-সুবিধার ব্যাপারে বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ সোমবার দেশব্যাপী রাস্তায় নেমে এসেছে।

দেশব্যাপী বিক্ষোভে ছয় জন নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাকার্তায় জাতীয় সংসদের বাইরে কমপক্ষে ৫শ’ বিক্ষোভকারী জড়ো হয়। সারা দিন সেনা ও পুলিশ তাদের নজরে রেখেছে।

দেশটির  প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সূর্যাস্তের মধ্যে বিক্ষোভ শেষ করার সতর্ক করার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এএফপির সাংবাদিকদরা জানান, সুমাত্রা দ্বীপের পালেমবাংয়ে আরো হাজার হাজার মানুষ সমাবেশ করেছে এবং বোর্নিও দ্বীপের বানজারমাসিন, জাভার যোগকার্তা ও সুলাওয়েসির মাকাসারে শত শত মানুষ পৃথকভাবে বিক্ষোভ করেছে।

বিক্ষোভ শেষ হওয়ার আগে সংসদের বাইরে বিক্ষোভকারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২০ বছর বয়সী নাফতা কেইসিয়া কেমালিয়া বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হল, সংসদ সংস্কার করা’।

গতকাল সোমবার জেনেভায়, জাতিসংঘ ইন্দোনেশিয়ার বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘সংসদীয় ভাতা, কঠোর ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় বল প্রয়োগের অভিযোগের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ায় সহিংসতার তীব্রতা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তিনি এক বিবৃতিতে বলেন, ‘জনগণের উদ্বেগ মোকাবেলায় আমরা সংলাপের গুরুত্বের ওপর জোর দিচ্ছি।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page