February 4, 2026, 3:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানালো ইসি ‘গুপ্ত’ পরিচয়ে দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ; উৎপত্তিস্থল মিয়ানমার ক্ষমতায় গেলে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না : জামায়াতের আমির থাইল্যা‌ন্ডে স্বর্ণ পদক অর্জন কর‌লেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞা‌নি জাহিদ হাসান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ ‘আরসা কমান্ডার’ আটক জামায়াত আমিরের কথিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ ৯ জন নিহত ; আহত ৩১ মার্কিন বাহিনী গুলি করার আগেই মিশন সম্পন্ন করেছিল ইরানি নজরদারি ড্রোন
এইমাত্রপাওয়াঃ

হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হওয়ার পরও বাতিল হবে সংসদ সদস্যপদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও ৫ বছরের মধ্যে তদন্ত করে নির্বাচন কমিশন (ইসি) যদি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পায় তবে ওই ব্যক্তির সদস্যপদ বাতিল করা যাবে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এমন একগুচ্ছ সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, হলফনামায় কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর মেয়াদের মধ্যে ইসি স্বপ্রণোদিত হয়ে বা কোনো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে রিকল করতে পারবে। মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণ হলে তার প্রার্থিতা, এমনকি সংসদ সদস্যপদও বাতিল হবে। তবে পাঁচ বছর মেয়াদের পর তা নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকবে না।

তিনি আরও জানান, হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আরপিওতে আরও সুনির্দিষ্টভাবে বিধান সন্নিবেশ করা হয়েছে। এ সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল (এমপি পদের মেয়াদ) পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে।

তিনি বলেন, যে অফিসের জন্য অর্থাৎ যে ডিউরেশনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি এমপি নির্বাচিত হলেন এ অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন। এ অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এ সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি দেওয়া হয়; তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল (প্রার্থিতা বাতিল) করা হবে। নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page