August 4, 2026, 8:11 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে সহিংস পরিবেশে সংস্কার টিকবে না : টিআই চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়াঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়াঁ বলেছেন, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের হয়রানি ও হুমকি এবং সহিংস পরিবেশে বাংলাদেশে সংস্কার টিকতে পারবে না।

আজ (বৃহস্পতিবার) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের ওপর ‘ক্রমবর্ধমান হামলা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দুর্নীতিকে পুষ্ট করার ‘গোপনীয়তার সংস্কৃতি’ ভাঙতে মুক্ত ও নিরাপদ সংবাদ পরিবেশন অত্যাবশ্যক।

ভালেরিয়াঁ বলেন, আগের সরকারের আমলে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এর ফলে সরকারি সেবায় দীর্ঘমেয়াদি ধ্বংস ডেকে এনেছে ও বৈষম্য বাড়িয়েছে। তিনি আরো বলেন, ‘যদি এই অর্থ লুট না হতো, তাহলে দারিদ্র্য অনেক বেশি কার্যকরভাবে কমানো যেত।

সংস্কার কমিশনগুলোতে টিআইবির অংশগ্রহণকে সঠিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘একটি নতুন বাংলাদেশ গড়তে হলে টিআইবিকে অবশ্যই ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং একইসঙ্গে ক্ষমতার সমালোচনাও করতে হবে।’ তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রশংসা করে বলেন, তারা গত বছর ‘স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত সরকার পতনে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বৈশ্বিক স্বৈরতন্ত্র বৃদ্ধির প্রেক্ষাপটে এক অনুপ্রেরণা।

ভালেরিঁয়াঁ বলেন, গত আগস্ট থেকে শুরু হওয়া সংস্কারগুলোকে টেকসই করতে হবে এবং ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এর ওপর সুশীল সমাজের নজরদারি থাকতে হবে। তিনি জবাবদিহি ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘কোনো দেশই কখনও বলতে পারে না যে তাদের দুর্নীতির সমস্যা সমাধান হয়ে গেছে।’

তিনি বাংলাদেশকে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেরও পরামর্শ দেন। টিআই চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে তিনি ‘সত্যিকারের অঙ্গীকার’ পেয়েছেন যে, তারা এ পরিবর্তনকে সফল করতে চায়। তিনি বলেন, গণঅভ্যুত্থানের ত্যাগ-তিতিক্ষা ‘অর্থহীন হতে পারে না’।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থপাচারের কারণে প্রতি বছর বাংলাদেশের জিডিপির অন্তত ৩ দশমিক ৪ শতাংশ ক্ষতি হয়, যা বৈষম্য বাড়ায় ও উন্নয়ন বাধাগ্রস্ত করে। গত ১৫ বছরে মোট ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর কিছু অর্থ বিদেশে জব্দ করা হয়েছে, তবে তা ফিরিয়ে আনা অত্যন্ত জটিল ও দীর্ঘ প্রক্রিয়া।

তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হওয়া উচিত অর্থপাচার প্রতিরোধ করা। কারণ, বেদিশ থেকে টাকা ফিরিয়ে আনার চেয়ে অর্থপাচার প্রতিরোধ করা অনেক সহজ ও কার্যকর।’ তিনি আরও বলেন, ব্যাংকিংখাতে কিছু সংস্কার বড় আকারের অর্থপাচারের সুযোগ কমিয়েছে। তবে বাণিজ্য মূল্য নিয়ে কারসাজি এখনো বড় চ্যালেঞ্জ।

তিনি স্পষ্ট করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে যে কমিশন হয়েছিল, সেখানে তার অংশগ্রহণ ছিল পুরোপুরি স্বাধীন এবং টিআইবিই এর অর্থায়ন করেছে, সরকার নয়।

‘আমাদের লক্ষ্য হচ্ছে দুদকের কার্যকর স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা,’ তিনি যোগ করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page