September 22, 2026, 2:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে : জামায়াতের আমির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের আকাশে কিছু কালো মেঘ ও ছায়া দেখা যাচ্ছে। আল্লাহ তা’আলা সকল আতঙ্ক, আশঙ্কা ও কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসেবে আমাদের দান করুন।

শুক্রবার ৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।

জামায়াতে আমির বলেন, আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দেবেন, ইনশাআল্লাহ এই আমানতের খেয়ানত করবো না। এই ওয়াদা যেন আমরা পালন করতে পারি।

জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, যারা হাঁচি-কাশি হলেই বিদেশে যান, তাদের জন্য আমার দেশে চিকিৎসা নেওয়া একটা প্রতিবাদ।

তিনি বলেন, মানবিক, দুর্নীতি মুক্ত, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশের স্বাস্থ্য সেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামায়াতের প্রধান লক্ষ্য।

ডা. শফিকুর রহমান বলেন, কারো তেলা মাথায় তেল দেবে না। জামায়াত ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সাংসদ অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না। ভয়-শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page