March 26, 2026, 4:59 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনাক্রমে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ক্যালেন্ডার ঘোষণা করা হবে।

আজ রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয় মাত্র ১৮০ দিনের মতো। এত অল্পদিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। এটাকে আরো বাড়াতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলাপ হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশনাক্রমে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ক্যালেন্ডার ঘোষণা করা হবে। সেখানে ছুটি কমিয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার ৭৭ দশমিক ৯ পার্সেন্ট। এ অবস্থা আরো বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন শুধু শিক্ষার পার্সেন্টেজ বাড়ালে হবে না, গুণগত মান বাড়াতে হবে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর শিক্ষার মূল ভিত্তি। শিক্ষা জীবনের শুরুতে একজন স্টুডেন্ট যখন শক্ত অবস্থান করবে তখন তার বাকি শিক্ষাজীবন  ভালোভাবে কেটে যাবে। অন্যথায় অপূর্ণতা থেকে যাবে। এজন্য আমরা প্রাথমিক শিক্ষাকে প্রকৃত শিক্ষায় রূপান্তরিত করতে চাই।

উপদেষ্টা বলেন, প্রাথমিক স্কুলগুলোতে খুব শীঘ্রই দুপুরের খাবার চালু করা হবে। সেখানে স্কুলের প্রতিটি শিক্ষার্থীর জন্য থাকবে বন রুটি, কলা, ডিম ও দেশীয় ফল।

উপদেষ্টা বলেন, যেসব স্কুলে ছাত্রছাত্রীরা পিছিয়ে রয়েছে তাদের জন্য এক্সটা  ক্লাসের ব্যবস্থা নিতে প্রাইমারি স্কুলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক সহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page