September 27, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনে ২০ জন নিহত : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়া এই শিল্পাঞ্চলটিকে নিজেদের অংশ দাবি করলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি। অন্যদিকে কিয়েভের দাবি, ক্রেমলিন ওই ফ্রন্টলাইনের একটি গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে হামলা করার জন্য এক লাখ সেনা জড়ো করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, দোনেৎস্ক অঞ্চলের গ্রামীণ বসতি ইয়ারোভায় রুশ বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। যখন সাধারণ মানুষদের মাঝে ভরণপোষণের ভাতা বিতরণ চলছিল, ঠিক সেই সময়ে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী, ২০ জনেরও বেশি নিহত হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর জানান, ২১ জন নিহত এবং সমসংখ্যক মানুষ আহত হয়েছেন।

জেলেনস্কি ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, একটি পুড়ে যাওয়া মাইক্রোবাস খেলার মাঠের পাশে পড়ে আছে। আর আশপাশে ব্যক্তিগত জিনিসপত্র, কাগজপত্র ও জুতা ছড়িয়ে আছে। তবে এএফপি জানায়, ইউক্রেনীয় কর্মকর্তারা যে ভিডিও প্রকাশ করেছেন, তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইয়ারোভা ফ্রন্টলাইন থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত। যুদ্ধের আগে এই বসতিতে প্রায় ১ হাজার ৯শ’ মানুষের বসবাস ছিল।

জেলেনস্কি এই হামলার জবাবে মিত্রদের প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়া প্রয়োজন। ইউরোপ থেকে প্রতিক্রিয়া প্রয়োজন। জি-২০ থেকেও প্রতিক্রিয়া প্রয়োজন। রাশিয়ার হামলায় মৃত্যু বন্ধ করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page