September 22, 2026, 10:38 am
শিরোনামঃ
নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিক্ষোভের মুখে পদত্যাগ করতেবাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। তবু ওথেমে নেই বিক্ষোভ। দাবি সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী ও সাংসদদের বিচার। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসভবন ও সংসদ ভবনকে ঘিরে রেখেছে দেশচির বিক্ষুব্ধ জনতা।

এদিকে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের হামলার মুখে নেপালি সেনাবাহিনী কেপি শর্মা ও তার মন্ত্রীদের বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নেওয়া শুরু করেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন—পার্লামেন্ট ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সেনা ব্যারাকে রাখা হচ্ছে।

অন্যদিকে নেপালের একাধিক অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন কেপি শর্মা। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ বিমান।

উল্লেখ্য, দুর্নীতি ও সামাজিকমাধ্যম এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং সাইট নিষিদ্ধ করার সরকারি আদেশের বিরুদ্ধে বিক্ষোভে নামেন জেন-জি সদস্যরা। সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে জেন-জিদের সংঘর্ষে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। তীব্র বিক্ষোভের মুখে নেপাল সরকার শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page