September 23, 2026, 11:35 am
শিরোনামঃ
গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রেখেছিল : ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ‘চরম ব্যর্থতার’ পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, সকাল থেকে আমরা ভোটকেন্দ্রগুলাতে ঘুরেছি। যখনই কোনো কেন্দ্রে গিয়েছি, বিভিন্নভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমি প্রার্থী, আমাকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আচরণবিধিতে অনুমতি থাকা সত্ত্বেও বাধা দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে প্রার্থীদের সময় নষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি, দেখেছি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তি। তাদের দেখা আমি পেয়েছি। কেউ বলছে, আমি পাশের এলাকার নেতা। আমি দেখেছি, জামায়াতের অনেক নেতা ঢাবি ক্যাম্পাসে সারাদিন ঘুরে বেড়িয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট দিতেই বাধা দিয়েছেন। অথচ নিরাপত্তা পাসের নামে ক্যাম্পাসে বহিরাগত জামায়াত-শিবির নেতাদের ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাশত করা যায় না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page