September 17, 2026, 6:08 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন খালে স্থাপন করা ১১টি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: গোলাম সরোয়ার।
জানা গেছে, সকাল ১১টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামনআইল ঝাফর বিলসহ বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ২৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, দেশি মাছের বিস্তার ও বংশবৃদ্ধির লক্ষ্যে দুয়ারি ও কারেন্ট জাল জব্দের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া নদী ও খালের পানির প্রবাহ ব্যাহত করে এমন অবৈধ বাঁধ অপসারণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page