September 22, 2026, 10:37 am
শিরোনামঃ
নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজীয়দের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে, এই নির্বাচনে ছাত্রশিবির নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালাহউদ্দিন এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ডাকসুতে বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছিল, যেহেতু অনেক বছর পরে হয়েছে।

তিনি বলেন, কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা। আমার জানা মতে ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনো প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি না?। তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়াতে এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ-কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে… এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page