July 28, 2026, 1:13 pm
শিরোনামঃ
গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : স্থানীয় সরকারমন্ত্রী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ; বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনির অভিযোগ কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ঝিনাইদহের মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় অবৈধ কাশির সিরাপসহ দুই মাদক কারবারি আটক ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো : ট্রাম্প সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়া কর্তৃক পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পোল্যান্ড জানিয়েছে, সে দেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় আলোচনার জন্য তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠার একদিন পর দেশটি বৈশ্বিক সংস্থার প্রতি এ আহ্বান জানালো।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এ খবর জানায়।

পোল্যান্ড বলেছে, ড্রোন হামলা কোনো দুর্ঘটনাজনিত ঘটনা নয়। এটিকে পোল্যান্ড, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর অভূতপূর্ব আক্রমণ।

তবে, মস্কো দেশটিকে টার্গেট করার কথা অস্বীকার করে বলেছে, ড্রোনগুলো যে রাশিয়ার ছিল এমন কোনো প্রমাণ নেই।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে পোল্যান্ডসহ ন্যাটোর অন্যান্য সদস্য দেশের আকাশসীমায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছে। তবে, ন্যাটোর কোনো সদস্য দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি আজ সে দেশের পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটি পরিদর্শনকালে বলেন, ন্যাটোর প্রতিক্রিয়া এবং আমাদের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে জানায়, পোল্যান্ডের আকাশসীমা রাশিয়া লঙ্ঘন করার ব্যাপারে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page