May 18, 2026, 1:52 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আবারও পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আবারও পিস্তল ও গুলি উদ্ধার করেছে মহেশপুরের ৫৮ বিজিবির সদস্যরা।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার টুনু মিয়ার গোডাউনের পাশের খড়ের গাদার মধ্যে এসে ১টি পিস্তল ও ১ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে। তবে এসময় অস্ত্রের মালিককে আটক করতে পারেনি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে।

এরপূর্বে গত ১৭ জুলাই মহেশপুরের জলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের পাশে একটি মোটর সাইকেল চ্যালেঞ্জ করে মাঠিলা বিজিবি ক্যাম্পের সুবেদার শরীফ মনিরুজ্জামান। এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলিসহ মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার সন্ত্রসী ও অস্ত্র ব্যবসায়ী লিটন মিয়া ওরফে পিচ্চি লিটন।

গত ২২ জুলাই রাতে মহেশপুরের সামন্তা সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের একটি পাট ক্ষেতের পাশ থেকে সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

গত ২৩ জুলাই ভোরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকার একটি ইটভারার পাশ থেকে ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
তবে বিজিবি বা থানা পুলিশ এখনও পর্যন্ত অস্ত্রের মালিকদেরকে আটক করতে পারেনি।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page