April 22, 2026, 4:35 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্কের আরেকটি গ্রামের মালিকানা দাবি করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের মধ্য দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি নতুন গ্রাম দখল করেছে। মস্কোর বাহিনী জানিয়েছে, তারা জুলাইয়ের শুরুতে সেখানে পৌঁছেছিল।
মস্কো থেকে এএফপি শনিবার এই খবর জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের সীমান্তের কাছে নভোমিকোলাইভকা গ্রামটি দখল করেছে। যা ছিল সম্মুখ যুদ্ধের কেন্দ্রস্থল।
এএফপি অবশ্য এই দাবিটি নিশ্চিত করতে পারেনি।
ইউক্রেনীয় সামরিক বিশ্লেষকদের দ্বারা পরিচালিত একটি অনলাইন যুদ্ধক্ষেত্রের মানচিত্র ডিপস্টেট জানিয়েছে, গ্রামটি এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে।
রাশিয়ান বাহিনী উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সংখ্যায় ইউক্রেনীয় সৈন্যদের তুলনায় অনেক বেশি। তারা কয়েক মাস ধরে ইউক্রেনে আক্রমণ চালিয়ে আসছে এবং পূর্ব ফ্রন্ট জুড়ে তাদের অবস্থান দখল করে নিচ্ছে।
আগস্টের শেষে, ইউক্রেন প্রথমবারের মতো স্বীকার করেছে যে, রাশিয়ান সৈন্যরা দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে মস্কো মাসের শুরুতে অগ্রগতির দাবি করেছিল।
রুশ সেনাবাহিনী বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে।
ক্রেমলিন যুদ্ধ বন্ধের পূর্বশর্ত হিসেবে ইউক্রেনকে তার পূর্ব দনবাস অঞ্চল থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। কিয়েভ অবশ্য তা প্রত্যাখ্যান করেছে।
দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলটি পাঁচটি ইউক্রেনীয় অঞ্চলের মধ্যে একটি নয় – দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক, জাপোরিঝিয়া এবং ক্রিমিয়া – যে গুলোকে মস্কো প্রকাশ্যে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করেছে।
শুক্রবার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার রুশ সমকক্ষ ভøাদিমির পুতিন ‘সমস্ত ইউক্রেন দখল’ করতে চান এবং তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবেন না, এমনকি যদি কিয়েভ অঞ্চল ছেড়ে দিতে রাজি হয়।
শুক্রবার ক্রেমলিন উল্লেখ করেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের ফলে সৃষ্ট সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কিয়েভের সাথে শান্তি আলোচনা ‘বিরতি’ পেয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page