November 26, 2026, 9:43 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হালাল সার্টিফিকেশন কার্যক্রমে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)’র  সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদে স্টান্ডিং কমিটি অন সায়েন্টিফিক এন্ড টেকনোলজিকাল কোঅপারেশন (কমসটেক) সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে। তিনি ওআইসি’র তত্ত্বাবধানে কমসটেক-এর কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন। এছাড়া, কমসটেক-এর সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন। মুসলিম বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য হ্রাসে গতিশীলতা আনয়নে ওআইসি’র মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি কমসটেক-এর ভূমিকাকে সাধুবাদ জানান উপদেষ্টা।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ১শ’টি বৃত্তি মঞ্জুর করায় কমসটেক’কে ধন্যবাদ জানিয়ে ড. খালিদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি বলে উপদেষ্টা মন্তব্য করেন। এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নীচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে। বৈচিত্র্যের মাঝে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না

এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো.ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী, কমসটেক-এর কো-অর্ডিনেটর জেনারেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page