July 30, 2026, 7:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

কাতারে হামাস সদস্যদের ওপর ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় আজ সোমবার একটি শীর্ষ সম্মেলনের আগে  তিনি এ আহ্বান  জানান।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সম্ভব যে ইসলামী দেশগুলো ইসরাইলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করবে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখবে।’

তিনি আশা করেন যে শীর্ষ সম্মেলন ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ‘একটি সিদ্ধান্তে পৌঁছাবে।’

দোহার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page