August 19, 2026, 12:45 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনির গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল : জাতিসংঘ স্বাধীন তদন্ত কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের তদন্তকারীরা মঙ্গলবার গাজায় ‘ফিলিস্তিনিদের ধ্বংস করার লক্ষ্যে’ ইসরাইলকে ‘গণহত্যা’ চালানোর জন্য অভিযুক্ত করেছে এবং দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনেছে।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান নাভি পিল্লাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গাজায় গণহত্যা চলছে এবং তা অব্যাহত আছে।’

সংস্থাটি জাতিসংঘের পক্ষ থেকে সরাসরি কথা বলে না। এর আগেও সংস্থাটি ইসরাইলের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

তিনি বলেন, ‘এর দায়ভার ইসরাইল রাষ্ট্রের ওপরই বর্তায়।’

ইসরাইল সঙ্গে সঙ্গেই এই প্রতিবেদন ‘পুরোপুরি’ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘বিকৃত ও মিথ্যা’ আখ্যা দিয়ে এই অনুসন্ধান কমিশন অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানায়।

কমিশনটি ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে এবং গাজায় যুদ্ধ শুরুর প্রায় দুই বছর পর কমিশন তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছিল।

ইসরাইলের সরকারি তথ্যের বরাত দিয়ে এএফপি  জানায়, হামলায় ১ হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।

এর জবাবে ইসরাইলের পরিচালিত সামরিক অভিযানে গাজায় প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। যা হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য। জাতিসংঘ এই তথ্যকে বিশ্বাসযোগ্য হিসেবে গণ্য করেছে।

গাজার অধিকাংশ বাসিন্দা অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন।

বর্তমানে আরও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটছে, কারণ ইসরাইল গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে। জাতিসংঘ ইতোমধ্যেই সেখানে সম্পূর্ণ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

সিওআই জানায়, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন-এ উল্লিখিত পাঁচটি গণহত্যার মধ্যে চারটি ইসরাইল করেছে।  অক্টোবর ২০২৩ থেকে তারা এই গণহত্যাগুলো চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page