August 19, 2026, 12:49 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরাইলকে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ যুক্তরাষ্ট্র সমর্থন করছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও উভয়েই গত সপ্তাহে কাতারে হামলার বিরোধিতা করেছেন। কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটির অবস্থান হিসেবে পরিচিত।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে রুবিও বলেন, আমরা এখন কী ঘটছে, পরবর্তী ধাপ কী হবে এবং গাজার যুদ্ধের অবসান ঘটাতে কাতার কীভাবে ভূমিকা রাখতে পারে—এ বিষয়েই আমরা মনোযোগী।

রুবিও নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমরা কাতারকে এ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা রাখতে উৎসাহ প্রদান অব্যাহত রাখব।

নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করি। কারণ আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া উচিত নয় এবং হোলোকস্টের পর ইহুদি জনগণের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের পরিকল্পনাকারীরা কোনোভাবে নিরাপদ থাকবে না।

তিনি হামাসের ওপর হামলাকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহসী পদক্ষেপ এবং ২০১১ সালে পাকিস্তানে হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে হত্যা করার সঙ্গে তুলনা করেন।

নেতানিয়াহু বলেন, যেসব দেশ আজ ইসরাইলকে নিন্দা করছে,তারা কখনও বলেনি- এ কী ভয়ানক কাজ হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সন্ত্রাসীদের কার্যত একটি ঘাঁটি দিয়ে দিলে আপনাদের সার্বভৌমত্ব থাকে না।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্র কাতারের ভূমিকা উৎসাহিত করেছিল। কাতার হামাসকে কয়েক মিলিয়ন ডলার স্থানান্তরের মাধ্যমে গাজার স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে ব্যবহার করে হামাসের কার্যকলাপ নজরদারি করা এবং তাদেরকে ইরানে ঘাঁটি গড়ে তুলতে বাধা দেওয়ার সুযোগ হিসেবেও দেখেছে। ইরান প্রকাশ্যে হামাসকে সমর্থন করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page