March 14, 2026, 1:32 am
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার ;  অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল টিমের ওপর হামলায় করা মামলার প্রধান আসামি আবু সৈয়দকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়।

আবু সৈয়দ মহেশখালী উপজেলার ইউনুসখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আবু সৈয়দের নেতৃত্বাধীন সশস্ত্র একটি দল। এতে এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল মাসুদ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর আবু সৈয়দের স্বীকারোক্তি অনুযায়ী তার ইউনুসখালীস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনালা বন্দুক, দুটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতসহ একাধিক মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের উপর হামলার মামলার প্রধান আসামি আবু সৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page