July 30, 2026, 10:14 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে  আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর সকল কর্মকর্তার অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ হবে।

নির্বাচন ভবনে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজক সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

এ সময় তিনি বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ৫ দফা সুপারিশও তুলে ধরেন।

সেগুলো হল, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত ‘নির্বাচন কমিশন ‘সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।

পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্ত করা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সকল কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন।

সবশেষ সুপারিশটি হল: সম্মেলন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন করা।

সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করতে আইনগত বাধা নেই। কিভাবে ভালো নির্বাচন করা যায় তা বোঝার জন্য ২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলনে কমিশনাররাও অংশ নেবেন বলে আশাবাদ জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page