October 12, 2026, 1:49 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলাই ভালো : সেনাপ্রধানকে আইন উডদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উইথ ডিও রেসপেক্ট টু ওয়াকার ভাই, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলাই ভালো।

চ্যানেল আইয়ের জনপ্রিয় টক-শো তৃতীয় মাত্রার এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমাদের যে সেনাপ্রধান আছেন, ওনার একটা ঐতিহাসিক ভূমিকা ছিল গণঅভ্যুত্থানের পক্ষে। এটা কারও তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিত না। উনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান ছিলেন। উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। এরকম একটা সময়ে মানুষ নানা কথা বলছে তাকে ছোট করার জন্য। এটা আমার ক্ষেত্রেও হয়, অন্যদের ক্ষেত্রেও হয়। সবাই সবাইকে গালি দিচ্ছে। সবাই সবাইকে দোষ দিচ্ছে। ড. ইউনূস স্যারকে ছোট করছে না? জুলাই অভ্যুত্থান নিয়ে ওনার প্রশ্ন তোলা হয় না, আমার প্রশ্ন তোলা হয় না, আপনি নাকি ভারতের দালাল, আমি ভারতের দালাল!

উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এই সামগ্রিক আক্রমণ প্রক্রিয়াটা সম্ভবত ওনার (সেনাপ্রধান) ক্ষেত্রে আসতো না। উনি একটু একটু কথা বলা শুরু করেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই গণঅভ্যুত্থানে ওনার গভীর শ্রদ্ধাবোধ আছে।

তিনি বলেন, ওনার (সেনাপ্রধান) সাথে আমার প্রায়ই যখন দেখা হতো বিভিন্ন অনুষ্ঠানে, তখন তিনি আমার সাথে দুটি বিষয়ে গভীর আকাঙ্ক্ষার কথা বলেছেন, দেশে যেন সংস্কার করা হয়, আরেকটি হচ্ছে, দেশ যেন আনস্টাবল না হয়ে যায়। তাড়াতাড়ি করে ইলেকশন প্রসেসে আসার জন্য।

আসিফ নজরুল বলেন, আমার কাছে মনে হয়েছে, ওনার একটা আশঙ্কা, ইলেকশন যত দেরি হবে তত দেশের মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। আরেকটি কথা বলতেন, তিনি আর্মিকে বেশিদিন বাইরে রাখতে চান না। সম্ভবত ওয়ান ইলেভেনের কারণে। আর্মির মধ্যে সিভিলিয়ান ভাইরাস ঢুকে যেতে পারে।

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, উইথ ডিউ রেসপেক্ট ওয়াকার ভাই, ওনার ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলাই ভালো। তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি যদি কথা না বলেন, তাহলে ভালো হয়।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page