August 23, 2026, 9:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষের টাকা না দিলে নতুন লোক নিয়োগের হুমকির অভিযোগ যশোরে অস্ত্র মামলায় তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড যশোরের অভয়নগরে ওয়ান শুটারগান গুলিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুরে চোরাই পালসারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর গ্রেপ্তার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি রাজনৈতিক মতাদর্শ নয় ; পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে : আইনমন্ত্রী মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাট সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত থেকে রবিনাশ (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।

আটক রবিনাশ ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর জন্য ঘাস কাটতে বাড়াইপাড়া সীমান্তবর্তী এলাকায় যান যুবক রবিনাশ। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাঁকে সন্দেহভাজনভাবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। তখন সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা করছে সীমান্তবাসী।

ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। আটক যুবক রবিনাশকে দ্রুত ফেরত আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বিষয়টির বলেন, রবিনাশকে দ্রুত সময়ের মধ্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page