May 18, 2026, 1:52 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।

মহেশপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল মেয়েদের শিক্ষাজীবন ধ্বংস করে না বরং পারিবারিক অশান্তি ও মানসিক সংকট তৈরি করে, যা আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী।

আলোচনায় আরও বলা হয়, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং পরিবারগুলোকে বোঝাতে হবে যে অল্প বয়সে বিয়ে কোনো সমাধান নয় বরং সমস্যা সৃষ্টি করে।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page