February 2, 2026, 12:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

সংকটময় পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের ভেটোতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংকটময় পরিস্থিতিতেও গাজায় যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

আজ (১৯ সেপ্টেম্বর) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ভেটো প্রয়োগ করে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আবারও সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মানবিক সংকট ঘনীভূত হওয়া সত্ত্বেও যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নেওয়াকে অনেকেই ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছে।

যুদ্ধবিরতির আহ্বানে নিরাপত্তা পরিষদে আনা সর্বশেষ প্রস্তাবটি পেশ করেছিল আলজেরিয়া। এতে গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়। অধিকাংশ সদস্য রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে তা বাতিল করে দেয়।

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে একযোগে অগ্রসর হয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে হাজারো মানুষ পশ্চিমের উপকূলীয় রাস্তাগুলোর দিকে পালাচ্ছেন। স্থানীয়রা জানান, তারা কার্যত ‘স্যান্ডউইচ’-এর মতো মাঝখানে আটকা পড়ে গেছেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page