July 24, 2026, 5:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ জেলা পরিষদ কার্যালয়ে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি) জনাব রথীন্দ্র নাথ রায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও সেলিম রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনাব খালিদ হোসেন সিদ্দিকী এবং এভিসিবি-৩ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মোঃ নজরুল ইসলাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট রিসোর্স টিমের সদস্যবৃন্দ, জেলার সব উপজেলা নির্বাহী অফিসার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপজেলা কো-অর্ডিনেটর, পিএফএ এবং জেলার ৬৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ।

সভায় প্রধান অতিথি গ্রাম আদালত সক্রিয়করণ ও কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অগ্রগতি প্রতিবেদন (জুলাই ২০২৪ – জুন ২০২৫) : প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে ঝিনাইদহ জেলায় মোট ১,৯৩৭টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,৮৬৮টি মামলার এবং সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ১,২১৮টি মামলায়। এছাড়া ক্ষতিপূরণ আদায় হয়েছে মোট ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা।

সেরা ইউনিয়ন সম্মাননা : গ্রাম আদালত কার্যক্রমে অবদানের জন্য জেলার মধ্যে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে শীর্ষস্থান অর্জনকারী তিনটি ইউনিয়নকে সম্মাননা প্রদান করা হয়।

প্রথম স্থান: শ্যামকুড় ইউনিয়ন (মহেশপুর), দ্বিতীয় স্থান: ত্রিলোচনপুর ইউনিয়ন (কালিগঞ্জ), তৃতীয় স্থান: নেপা ইউনিয়ন (মহেশপুর)

সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার জন্য সুপারিশ ও করণীয় নির্ধারণ করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page