June 13, 2026, 11:00 am
শিরোনামঃ
মদ-সিগারেটে কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনায় কান দিচ্ছে না সরকার : প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩টি চিঠি দিয়েছে ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ জন : যাত্রী কল্যাণ সমিতি বরগুনায় রাস্তার পাশে থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খুব কাছাকাছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনীয় হামলায় রুশ অর্থনীতিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি করলো ইরান সাবেক এমপি আনারের প্রতিহিংসার শিকার চাকরিচ্যুত মৌসুমি শ্রমিক অমিত শিকদারের মানবেতর জীবন
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগসহ সব দল অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে : জি এম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনেকদিন নিশ্চুপ ছিলেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান জি এম কাদের। দেড় দশক আওয়ামী লীগের সঙ্গে–পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে। যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে। সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও, নৌকার ভোট লাঙ্গলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি এইসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন?

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে। আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ-সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয় তবে বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।

জি এম কাদের মনে করেন, আওয়ামী লীগসহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের। তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না। তবে এটা এখন বললেই আমি দেশদ্রোহী।

বিএনপিকে কোনঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা চলছে—ড. ইউনূস সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জি এম কাদেরের দাবি, অন্তর্বর্তী সরকার নয়, নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন। সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি জি এম কাদেরের।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page