March 13, 2026, 9:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক কারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী আব্দুল্লাহপুর-নানুপুরে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটক ব্যক্তি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ইমন (৩৮)।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তুলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, এ্যামোনিশন ক্লিপ-১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

আটককৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের সেনা কর্মকর্তারা জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page