July 31, 2026, 3:39 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে সুদের টাকা না দেওয়ায় বৃদ্ধকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা না পেয়ে জুমার নামাজ শেষে মসজিদ থেকে এক বৃদ্ধকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, কালিদাসনিলী গ্রামের মোজাম আলী (৭০) নিয়মিতের মতো শুক্রবার জুমার নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেওয়া ৫০ হাজার টাকা দাবি করে।

এ সময় মোজাম আলী জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ কথার পরই তারা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে চড়-থাপ্পর ও লাঠিপেটা করে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে।

খবর পেয়ে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মোজাম আলীকে উদ্ধার করেন।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page