September 27, 2026, 4:33 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন টানা দ্বিতীয় রাতে রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়া ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী কুরস্ক ও বেলগোরোড অঞ্চলের ওপর ভূপাতিত করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার রাশিয়া জানায়, তারা ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে, যা ছিল কিয়েভের অন্যতম বড় ধরনের পাল্টা আক্রমণ।

এই হামলাগুলোতে দুই জন নিহত হয়েছে এবং অঞ্চলগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো প্রায় এক হাজার মানুষ বেলগোরোডে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

ইউক্রেন বলছে, তারা রুশ ভূখণ্ডে হামলা জোরদার করবে। বিশেষ করে রাশিয়ার তেল অবকাঠামোর ওপর, যেটিকে তারা বৈধ প্রতিক্রিয়া হিসেবে মনে করে।

এর কারণ হিসেবে তারা জানিয়েছে, মস্কো প্রতিদিন ইউক্রেনের শহরগুলো ও জ্বালানিব্যবস্থায় হামলা চালাচ্ছে, যার ফলে দেশটির লাখ লাখ মানুষকে গরমে বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page