July 31, 2026, 2:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বরিশালে পাহারাদারদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৬ দোকানে ডাকাতির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে সশস্ত্র একদল ডাকাত পাহারাদারদের বেঁধে রেখে অন্তত ছয়টি দোকানে ডাকাতি চালায়। এর মধ্যে রয়েছে তিনটি স্বর্ণের দোকান, একটি মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং একটি মুদি দোকান।

বাজারের ব্যবসাীরা জানান, ডাকাতরা দোকানগুলোর তালা ভেঙে ভেতরে ঢুকে কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফপ্যান্ট পরিহিত ১৫–২০ জনের একটি ডাকাত দল রাত আনুমানিক ৩টার দিকে বাজারে ঢুকে অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

এরপর তারা একে একে দোকানগুলোর তালা ভেঙে ডাকাতি চালায়। ব্যবসায়ীরা ধারণা করছেন, ডাকাতদের লুটের পরিমাণ আনুমানিক ২ থেকে ৩ কোটি টাকার মতো।

ফেন্সি জুয়েলার্স’এর মালিক সঞ্জয় রায় বলেন, ‘আমার সহায় সম্বল যা ছিলো, আজ সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানে ক্রয়কৃত স্বর্ণ এবং গ্রাহকদের বন্ধকী স্বর্ণ ছিল। ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা সম্ভব নয়’।

নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক মো. হাবিবুর রহমান জানান, ডাকাতির পর বাজারের ব্যবসায়ীরা এখন আতঙ্কে রয়েছেন। আমরা দ্রুত নিরাপত্তা জোরদার এবং ডাকাতদের গ্রেফতারে দাবি জানাই।

খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের দ্রুত চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page