September 28, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে টাস্কফোর্সের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মনির আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় টাস্কফোর্সের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার উখিয়ার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শাহজাহান হত্যা মামলার প্রধান আসামিও সে।

ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, গ্রেফতার মনিরের বাড়ি স্থানীয় পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, বিজিবির হাতে এর আগেও অনেক ইয়াবা চোরাকারবারি ধরা পড়েছে। কিন্তু তারা সাধারণত বহনকারী বা মাঠ পর্যায়ের সদস্য। মনির হোসেনের মত গডফাদাররা দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে আসছে। আমরা এ ধরনের গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page