April 6, 2026, 1:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে যাত্রী সেজে জাহিদুর রহমান নামের এক যুবকের গলা কেটে ব্যাটারি চালিত ভ্যানে নিয়ে গেছে ছিনতাইকারীরা । গুরুতর আহত যুবককে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় ঘটনাটি ঘটে। আহত

জাহিদুর রহমান পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদুর রহান তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যা হতেই কয়েকজন যাত্রী সেজে তার ভ্যানে ওঠে। খালিশপুর থেকে জয়দিয়া-নারায়নপুর সড়কের গোবিন্দপুর নির্জন এলাকায় পৌঁছালে তারা জাহিদুরের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পথচারীরা জাহিদুরের চিৎকার শুনে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি)নজরুল ইসলাম বলেন, ছিনতাইতারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page