September 17, 2026, 5:03 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার : “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের মহেশপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
আজ বুধবার সকাল ১১ টায় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুস্তাাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মনোরঞ্জন মজুমদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ তাদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে যেন কন্যাশিশুরা আত্মবিশ্বাস ও সাহস নিয়ে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কন্যাশিশুদের উন্নয়ন ও সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা একটি সমতাভিত্তিক ও ন্যায্য সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কন্যাশিশুদের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা ও সমান সুযোগ প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page