March 13, 2026, 11:51 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছিলেন ‘কিছুই না করার জন্য’।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’

উল্লেখ্য, ২০০৯ সালে ওবামা তার প্রথম মেয়াদের মাত্র আট মাস পূর্ণ করার সময়ই এই পুরস্কার পান, যা সেসময়ও অনেককে হতবাক করেছিল এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল।

এদিকে, ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি।’

তবে তিনি দাবি করেছেন, তিনি এসব কাজ কোনো পুরস্কারের জন্য করেননি। ট্রাম্প বলেন, ‘কিন্তু তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে। আমি এটা জানি: আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page