July 28, 2026, 8:56 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল সোমবার সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামীকাল সোমবার সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে বলে জানা গেছে। হামাসের একজন শীর্ষ কর্মকর্তা শনিবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী ৪৮ জন, যাদের বেশিরভাগই ইসরাইলি, তাদের মুক্তি সোমবার সকাল থেকে শুরু হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হামাসের কর্মকর্তা ওসামা হামদান এএফপির সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, বন্দি বিনিময়ের প্রক্রিয়া সোমবার সকাল থেকে শুরু হবে এবং এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।’

তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত জিম্মিদের হস্তান্তরের বিষয়ে গাজায় হামাসের যোদ্ধারা তাদের নেতৃত্বকে প্রস্তুতির বিষয়ে অবহিত করেনি।’

মার্কিন মধ্যস্থতায় উভয় পক্ষের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শর্ত অনুসারে গাজা থেকে জিম্মিদের ফেরত দেওয়ার পর ইসরাইল তার কারাগারে আটক প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

হামদান জানান, মুক্তির জন্য নির্ধারিত ফিলিস্তিনি বন্দিদের তালিকা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

তিনি হামাসের বন্দি দপ্তরের বরাত দিয়ে বলেন, এখন পর্যন্ত প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। ইসরাইল এখনও কিছু নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে, আমাদের আলোচনাকারী দল তাদের মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হামদান আরও উল্লেখ করেন যে চুক্তির অধীনে, মানবিক সাহায্যের জন্য পাঁচটি প্রবেশপথ খোলা হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, গাজা উপত্যকা এবং মিশরের মধ্যে রাফাহ ক্রসিং ‘আগামী বুধবার থেকে উভয় দিকের ব্যক্তিদের জন্য’ পুনরায় খুলে দেওয়া হবে।

ইতালি জানিয়েছে, মঙ্গলবার রাফাহ সীমান্ত ক্রসিংটি ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষণ মিশনের তত্ত্বাবধানে পুনরায় চালু হবে, যেখানে ইতালি, স্পেন এবং ফ্রান্সের পুলিশ উপস্থিত থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page