October 14, 2026, 6:53 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত পাঠিয়েছে। এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে বিজিবি ওই ১৬ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। ফেরত আসা এই ব্যক্তিরা মোট ৬টি পরিবারের সদস্য, যাদের মধ্যে ৪ জন শিশু, ৫ জন নারী এবং ৭ জন পুরুষ রয়েছেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ভারতের হাকিমপুর চেকপোস্টে এই বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফেরত আসা বাংলাদেশিদের পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভারত থেকে ফেরত পাঠানো এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মোশারাফ ঢালী (৫৭), ইউনুস আলী (৪২), তার স্ত্রী মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১), ছেলে মোরসালিম গাজী (৭), পার্শ্বেমারী গ্রামের মোছা. ঝরনা পারভিন (৩৭), তার ছেলে মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের মো. শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের শারমিন সুলতানা (১৮), তার মেয়ে সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), তার ছেলে মো. ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯), আল আমিন (২৬), এবং খুলনা জেলা কয়রা উপজেলার বেদকাশী গ্রামের জিল্লুর রহমান (২৩)।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page