September 23, 2026, 3:55 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১২টা ২৫ মিনিটের দিকে ঘুমধুমের তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত বিজিবির নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত। বিস্ফোরণে তিনি ডান পায়ের গোড়ালি হারিয়েছেন এবং বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ পেয়ারাবুনিয়া এলাকার প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলের সময় এ দুর্ঘটনা ঘটে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page