November 6, 2026, 11:03 am
শিরোনামঃ
আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পর হামাসকে নিরস্ত্রিকরণে বাধ্য করা হবে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পর হামাসকে নিরস্ত্রিকরণে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদি হামাস নিজেরা অস্ত্র সমর্পণ না করে তবে যুক্তরাষ্ট্র ও প্রাসঙ্গিক পক্ষ তাদেরকে নিরস্ত্র করাবে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, হামাস অস্ত্র সমর্পণ করবে। কারণ তারা বলেছে যে করবে। আর যদি না করে, আমরা তাদের অস্ত্রমুক্ত করব। এটি দ্রুত এবং সম্ভবত কঠোরভাবে ঘটবে।

তবে অস্ত্রসমর্পণে কারা জড়িত থাকবেন বা এতে যুক্তরাষ্ট্রের সেনা থাকবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে।

নেতানিয়াহু বলেন, পরিকল্পনার শর্তগুলো খুব স্পষ্ট। শুধু বন্দিদের মুক্তি নয় হামাসকে তাদের অস্ত্র ছাড়তে হবে। দ্বিতীয়ত, গাজায় কোনো অস্ত্র কারখানা নেই তা নিশ্চিত করতে হবে; কোনো অস্ত্র সরবরাহ গোপনে আসছে না তাও নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও বলেন, যদি তা না হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘তাদের অবশ্যই এটা করতে হবে, নাহলে সব কিছুই ভয়াবহভাবে ঘটবে।’

ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ অনুসারে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, কিন্তু ফিলিস্তিনি গোষ্ঠী এটি মানতে এখনো রাজি নয়। এ বিষয়ে এরি মধ্যে নিরস্ত্রকরণ কোনো ভাবেই সম্ভব না বলে মন্তব্য করে হামাসের এক জ্যেষ্ঠ নেতা। হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার এ দুটি বিষয়কে গাজায় স্থায়ী শান্তির পথে অন্যতম বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page