July 31, 2026, 1:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে ইলিশ রক্ষা মোবাইল কোর্টের অভিযানে ৬১ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৬১ জেলেকে আটক করেছে টাস্কফোর্স।

গত ৪ থেকে ১৪ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত দশদিনে জেলা ও উপজেলা টাস্কফোর্সের পৃথক অভিযানে এ জেলেদের আটক হয়। আজ বুধবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন গত ১০ দিনে অভয়াশ্রম এলাকার ৭০ কিলোমিটার এলাকায় ৩২টি মোবাইল কোর্ট ও ২১৩ টি অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শন করা হয় ১৫ টি অবতরণ কেন্দ্র, ১৩৭টি মাছ ঘাট, ৭৩২টি আড়ৎ ও ৪০৩টি বাজার।

এ সময় জব্দ করা হয় ৪৯৫ কেজি ইলিশ ও ২ লাখ ৪২ হাজার মিটার জাল। জালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ২১ হাজার টাকা। আটক ৬১ জেলের বিরুদ্ধে ৪২টি পৃথক মামলা হয়। জরিমানা আদায় করা হয় ৩৪ হাজার টাকা।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে। শেষ পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকবো।

আজকের বাংলা তারিখ



Our Like Page