September 22, 2026, 12:07 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

জাপানে ক্ষমতাসীন এলডিপি নতুন জোট গঠনের জন্য আনুষ্ঠানিক আলোচনা করছে বিরোধী দলের সঙ্গে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের দীর্ঘকাল ধরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সঙ্গে জোট গঠনে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে।

এই জোট গঠন হলে সম্ভবত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচনের পথ প্রশস্ত করবে।

গত সপ্তাহে এলডিপি’র জুনিয়র অংশীদার কোমেইটো দল ২৬ বছর পর ক্ষমতাসীন জোট ছেড়ে চলে যাওয়ার পর, জাপান রাজনৈতিক অস্থিরতায় পড়ে যায়।

নতুন অংশীদার খুঁজে বের করার লক্ষ্যে, এলডিপি’র নতুন নেতা সানা তাকাইচি বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি)-র নেতাদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন এবং দল দুটি আলোচনায় ফিরে আসার জন্য সম্মত হয়।

জেআইপি’র সহ-প্রধান ফুমিতাকে ফুজিতা দলীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করার পর সাংবাদিকদের বলেন, আমরা একটি সম্ভাব্য জোট নিয়ে আলোচনা করার জন্য একটি প্রস্তাব পেয়েছি।

ফুজিতা বলেন, তিনি আশা করেন, আলোচনায় স্বল্পমেয়াদি অর্থনৈতিক ব্যবস্থা এবং দেশের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page