May 27, 2026, 2:08 am
শিরোনামঃ
সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিচার বিভাগ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় : আইনমন্ত্রী সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না : সড়ক পরিবহন মন্ত্রী ঈদে নাশকতার কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পটুয়াখালীতে টিসিবির চাল ও ফ্যামিলি কার্ডসহ জনতার হাতে জামায়াত নেতা আটক কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক ভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা চীন ও পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি জেরুজালেমের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সরে যাওয়ায় ফলাফলে বাস্তবতার প্রতিফলন ঘটেছে : ঢাকা বোর্ড চেয়ারম্যান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, চলতি বছরে প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল খারাপ নয়, বরং এটি বাস্তবতার প্রতিফলন। ‘শিক্ষার্থীরা এখন অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে, যার প্রতিফলন ফলাফলে দেখা গেছে। অভিভাকদেরও বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার বকসিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেছেন।

পরীক্ষার ফলাফল বিষয়ে তিনি বলেছেন, ইংরেজীতে শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেছে। বিশেষ করে যশোর শিক্ষা বোর্ডে ইংরেজীতে সবচেয়ে বেশি ফেল করেছে।  ইংরেজীতে ফেলের হার ৪৫ শতাংশেরও বেশি। অন্যদিকে, ঢাকা ও বরিশাল বোর্ডে ইংরেজীতে কিছুটা ভালো ফলাফল করলেও  অন্যান্য বোর্ডগুলোতে খারাপ করার কারণে মোট গড় ফলাফলে পিছিয়ে গিয়েছি আমরা।

চেয়ারম্যান বলেছেন, ইংরেজীতে বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ পড়ায় ইংরেজী বিষয়টি তুলনামূলক কঠিন হয়েছে। এবারের ফলাফল নিয়ে আমাদের চর্চা করতে হবে।

প্রতিটি শিক্ষাবোর্ড ও  শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনায় বসতে হবে। শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুওেলাকে মটিভেটেড করার উদ্যোগ গ্রহণ করা হবে। যারা ভালো ফলাফল করেছে তাদের অভিনন্দন জানাবো।

উল্লেখ্য, মোট ১১টি শিক্ষা বোর্ডে চলতি বছরে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বিগত বছরে (২০২৪) পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে  এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাশের হার নিয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবছর শিক্ষার্থীরা ইংরেজী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফলাফল খারাপ করেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page