October 10, 2026, 2:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে মোতায়েন করা এই কন্টিনজেন্টটি দেশের একমাত্র অবশিষ্ট পুলিশ ইউনিট ছিল।

জাতিসংঘের ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট ফরমড পুলিশ ইউনিট (FPU)কে ডিআর কঙ্গোর মিশন থেকে নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে নিতে বলা হয়েছে। এই কন্টিনজেন্টে ১৮০ জন সদস্য ছিলেন, যার মধ্যে ৭০ জন নারী পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত।

এটি ছিল জাতিসংঘের ইতিহাসে একমাত্র সম্পূর্ণ-নারী পুলিশ ইউনিট।

জাতিসংঘে দেয়া ট্রাম্প প্রশাসনের আর্থিক অনুদান কমানোর পর সংস্থাটি বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানে ব্যয় সংকোচনের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই কারণে বিশ্বজুড়ে প্রায় এক-চতুর্থাংশের বেশি শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশন থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।

যদিও অন্যান্য দেশের কন্টিনজেন্টের আংশিক প্রত্যাহার হচ্ছে, বাংলাদেশই একমাত্র দেশ যার পুরো কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সামরিক ও পুলিশ সদস্য মিলিয়ে জাতিসংঘে অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। এই প্রত্যাহার ভবিষ্যতে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিরূপ প্রভাব ফেলতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page