September 27, 2026, 4:33 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কাতারে আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের সরকারি কর্মকর্তারা আজ শনিবার কাতারে আফগানিস্তানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আজ আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য দোহা যাচ্ছেন।

আফগান তালেবান সরকারের একজন কর্মকর্তাও আলোচনার বিষয়টি এএফপি’কে নিশ্চিত করেছেন।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আজ দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে।

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চালুর ফলে প্রায় এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটে। সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়।

তবে, গতকাল শুক্রবার গভীর রাতে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে।

তালেবানের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানান, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিন স্থানে বোমা হামলা চালিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ১০ জন বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page